মহান বিজয় দিবস এর শুভেচ্ছা

 মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 


১৯৭১ সালে দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের আপামর জনসাধারণ একটি নতুন পতাকা, স্বাধীন ভূমি এবং সার্বভৌমত্ব অর্জন করে। আমরা হানাদার মুক্ত করেছি আমাদের জন্মভূমিকে। 


পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম, নৃশংস হ/ত্যাকাণ্ডে লাখো শহীদের প্রাণ ও মা'য়ের সম্ভ্রম হারানোর মাধ্যমে অর্জিত আমাদের প্রাণের স্বাধীনতাকে বিদেশী প্রভুদের রক্তচক্ষু থেকে নিরাপদ রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই। 


বিদেশী সম্প্রসারণবাদ সহ পৃথিবীর সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। স্বদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক আজাদি অর্জন করতে আপোষহীন থাকতে হবে আমাদের।


আমাদের মায়ের-ভাইয়ের, কৃষক-মজুর, তাতী-কামার সহ সমাজের সকল শ্রেণীর মানুষের রক্ত দিয়ে কেনা বাংলাদেশকে আমরা একসাথে একটি নিরাপদ ভূমি হিসেবে গড়ে তুলব ইন শা আল্লাহ। 


আমার দেশ, তোমার দেশ

বাংলাদেশ, বাংলাদেশ।

Comments