কী ঘটেছিল আজ সন্ধ্যায়? ⚠️
আজ (২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নিশ্চিত হয়। বিষয়টি প্রথম জানান তার সহকারী একান্ত সচিব (এপিএস) সাগর হোসেন, নিজের অ্যাকাউন্ট থেকে অফিসিয়ালভাবে সতর্ক বার্তা দিয়ে।
![]() |
হ্যাক হওয়ার পরপরই রাষ্ট্রপতির অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ‘#Resignation’( পদত্যাগ) এই সংবেদনশীল শব্দটি দিয়ে একটি পোস্ট দেয়।
পরবর্তীতে রাষ্ট্রপতির আইডি থেকেই একটি আপডেট আসে “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বিষয়টি সকলের অবগতির জন্য জানানো হলো।” সাথে সকলকে ভুল তথ্যের প্রতি সজাগ থাকার অনুরোধ জানানো হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো রাষ্ট্রপতির আইডিটি ছিল Friends Only ভিজিবিলিটিতে। তাই পোস্টটি সীমিত সংখ্যক মানুষের কাছে গিয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয় এখনো বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি, তবে এপিএস সাগর হোসেন জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন, এবং সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো কনটেন্ট বিশ্বাস না করার পরামর্শ দেয়া হয়েছে।
ধন্যবাদ।
#green24g

Comments
Post a Comment